হোম » প্রধান সংবাদ » কালিহাতীতে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা। 

কালিহাতীতে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা। 

মোঃ মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের উন্মুক্ত খসড়া বাজেট ২৫শে মে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ঘোষণা হয়।  স্বাস্থ্য ও অর্থ-সামাজিক খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৩ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৮৭ টাকা খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।  কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম এর সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার সহ বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম সকলের সার্বিক সু-পরামর্শ ও সংশোধনমূলক প্রস্তাবনা গ্রহণপূর্বক আলোচনার মধ্য দিয়ে খসড়া বাজেট সভার সমাপ্তি ঘোষণা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!