হোম » প্রধান সংবাদ » বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে নওগাঁর আমচাষীরা।

বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে নওগাঁর আমচাষীরা।

মোঃ রফিকুল ইসলাম,  মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি: আমের রাজধানী খ্যাত নওগাঁর  আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকার ফলে আমের গুণগত মান ভালো রয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আমের ফলনও এ পর্যন্ত ভালো আছে বলে জানিয়েছেন আমচাষীরা।স্হানীয়সুএ মতে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হতে পারে  নওগাঁর  আম।

বাগানগুলোতে শোভা পাচ্ছে নানান জাতের আম। সবচেয়ে সেরা আম উৎপাদন করতে চেষ্টার কোন ঘাটতি নেই আমচাষীদের। চলতি মৌসুমে এই উপজেলায় অনাবৃষ্টির কারণে অনেকটাই বিপাকে ছিলেন আমচাষীরা। সম্প্রতি সময়ে কয়েক দফায় বৃষ্টি হবার ফলে অনেকটা স্বস্তি বোধ করছেন  আম বাগান মালিকরা। সবচেয়ে ভালো মানের আম উৎপাদন করার লক্ষ্যে শেষ সময়েও বাগান পরিচর্যার কাজ করছেন আমচাষীরা।

প্রাকৃতিক দুর্যোগ  না  হলে চলতি মৌসুমে গত বছরের তুলনায় আমের বাম্পার ফলন হবে বলেও জানান আমচাষীরা। এছাড়াও আর্থিকভাবে লাভবান হবেন আমচাষীরা। নওগাঁর সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান গনমাধ্যম প্রতিনিধিকে জানান, চলতি মৌসুমে এ উপজেলায় মোট ৯ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবছরে আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ মেট্রিক টন। উপজেলার বাগানগুলোতে গুটি আম, গোপালভোগ, রানী পছন্দ, খিরসাপাত,  নাগফজলী, ল্যাংড়া, ফজলী, আম্রপালী, আশ্বিনা, বারী-৪ এবং  জাতের আম চাষ করছেন আমচাষীরা।

উপজেলায় ২০ মে হতে গুটি আম ভাঙ্গার মধ্যে দিয়ে আম সংগ্রহের শুভ সূচনা হয়েছে। এছাড়াও ২৭ মে থেকে গোপালভোগ ও রানিপছন্দ আম, ২রা জুন থেকে খিরসা পাত ও হিমসাগর আম, ৪ঠা জুন থেকে নাগফজলী আম, ১০ জুন থেকে ল্যাংড়া আম, ২০ জুন থেকে ফজলী আম, ২২ জুন থেকে আম্রপালী আম এবং ৮ জুলাই থেকে আশ্বিনা, বারী-৪ জাতের আম ভাঙ্গা শুরু হবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে আম রপ্তানী করা যেতে পারে বলে মনে করছেন সচেতনরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!