
এম. এ. রাশেদ বগুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে করোনা বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা ও ইকুপমেন্ট হ্যান্ড স্যানেটাইজার ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, এলজিইডি’র পি.ডি আব্দুল মালেক, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারকনাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, তোফায়েল আহমেদ সাবু, মোকলেছার রহমান, আব্দুল হাই প্রধান প্রমুখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন