প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২১, ৯:২২ পি.এম
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধুকে ধর্ষনের চেষ্টায় শ্বশুড়ের বিরুদ্ধে থানায় মামলা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পুত্রবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে শ্বশুড় মিলন মিয়ার বিরুদ্ধে ওই ভুক্তভোগি নারী সোমবার (২৪ মে) রাতে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা সূত্রে জানা যায়, উপজেলার রানয়গর পশ্চিম পাড়া গ্রামের ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রতি দিনের ন্যায় মুন্নু শেখ গত ৯ মে সকাল ৬টায় জীবিকা নির্বাহ করার তাগিদে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। এদিকে দিনমজুর মুন্নু শেখ বাড়িতে না থাকায় তার স্ত্রী ( ১৯) শ্বশুড়, শাশুড়ী দূপূরের খাবার খান। খাবার শেষে ওই গৃহবধু শয়ন কক্ষে শুয়ে থাকলে মামলার আসামী শ্বশুড় মিলন মিয়া ০৯ মে ১.৩০ ঘটিকার সময় ছেলের শয়ন কক্ষে
প্রবেশ করে খাটের উপর বসে পুত্রবধুকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও পুত্রবধুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় পুত্রবধু চিৎকার দিলে শ্বশুর তার মুখ চেপে ধরে এবং প্রাণে মেরে ফেলা সহ ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুত্রবধু বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ২৭ তারিখ-২৪-০৫-২০২১ খ্রিঃ। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.