
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আইন শৃংখলা রক্ষা ও অপরাধ দমনে সিরাজগঞ্জ শহর কে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এলক্ষে সোমবার (২৪মে) সকালে পুলিশ সুপার কার্যালয়ে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক ডাঃ হাবিবে মিলাত মুন্নার পক্ষ থেকে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক উপস্থিত ছিলে। এসময় পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃংখলার উন্নয়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আর্থিক সহযোগীতায় আমরা দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের কাজ এগিয়ে নিতে পারবো বলে আশা করছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২