
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ পৌর সভার প্রতিটি ওয়ার্ডের সকল লোকাল রাস্তার দু’পাশে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর নিজ উদ্যেগে শোভা বর্ধন করতে কৃষ্ণ চূড়া, ফলজ ও ওষুধী প্রায় ২ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় শহরের কেডির মোড়ে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রাজজ এ কে এম শহীদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে এ কার্যক্রমে অংশ গ্রহন করে বৃক্ষ রোপন করেন সাবেক
সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুুজন নওগাঁ জেলা সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন, কৃষক লীগ নওগাঁর যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পৌর সভার ৯ নং ওয়ার্ড কাঊন্সিলর আসাদুজ্জামান সাগর, মাওলনা কারী রমজান হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্ধসঢ়;্র মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। তার একক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে তিনি তালের আঁটি রোপন শুরু করেছেন। এখন অনেক তাল বাগনের
অনেক তাল গাছ মাটি ভেদ করে গাছ ২ থেকে ৪ ফিট উচু হয়ে পাতা মেলে রাস্তার সোভা বর্ধন শুরু করেছে। আর ২০১৭ সালে মান্দা ফেরীঘাট হতে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত ৫ হাজার ৫’শ গাছ লাগানো হয়েছিল সে গুলো ৩/৪ ফিট উচু হয়ে এখন দৃশ্যমান। আর ৩য় বারের মতো রোপিত নতুন আঁটি গুলো থেকে কিছু দিনের মধ্যে বৃষ্টি শুরু হলেই পাতা মেলতে শুরু করবে। এছাড়াও নওগাঁ রাজশাহী মহা-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শতাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২