
নাটোর প্রতিনিধি: নাটোরে মাছের গাড়ী উল্টে হেলপারসহ ও একজন পথচারী নিহত হয়েছে। আজ সকালে নাটোর শহরের অদুরে চক আমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের রেজাউলের ছেলে মিজান-২৫ এবং নাটোর সদর উপজেলার চকআমহাটি এলাকার মজিদসরদারের ছেলে বাচ্চু সরদার ২২। নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মাধনগর থেকে ভুটভুটিতে মাছ নিয়ে মিজান নাটোর শহরে আসছিল। পথে চক আমহাটি এলাকায়চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি গুরুকে ধাক্কা দিলে ভুটভুটি উল্টে ভুটভুটির হেলপার মিজান ও পথচারী বাচ্চু গুরুতর আহত হয়।আহত অবস্থায়তাদের উদ্ধার করে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজহাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন