
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে চন্দ্রা ভৌমিক (১৭) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মৃত চন্দ্রা উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলকার উত্তম ভৌমিকের মেয়ে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। শনিবার বিকেল ৩:৩০ মিনিটে রথবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ নিয়ে চন্দ্রা ভৌমিকের সাথে ছোট ভাইয়ের মনোমালিন্য হয়। পরে অভিমান করে সবার অজান্তে শয়নঘরের ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কোন বাদী না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন