হোম » প্রধান সংবাদ » ফোক গানের শিল্পী নিগার সুলতানা পপি’র নতুন গান-”ও সোনা বন্ধুরে”

ফোক গানের শিল্পী নিগার সুলতানা পপি’র নতুন গান-”ও সোনা বন্ধুরে”

আওয়াজ অনলাইন : ফোক গানের শিল্পী নিগার সুলতানা পপি’র নতুন গানের নতুন ভিডিও বের হয়েছে। কন্ঠশিল্পী পপি’র ফোক গান মানে ঝড় তোলা এক সুরের মূর্ছনা।

গান গেয়ে তিনি অগণিত মানুষের মন জয়ের পাশাপাশি অনেক পুরস্কার, পদকলাভ করেছেন ইতোমধ্যে। সম্প্রতি ইউটিউব চ্যনেল আওয়াজ টিভিতে প্রকাশ হয়েছে ”ও সোনা বন্ধুরে” গানটি। এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে গানটি। নিগার সুলতানা পপির গলায় ”ও সোনা বন্ধুরে” গানটির গীতিকার শিমুল আহমেদ এবং মিউজিকের দায়িত্বে ছিলেন রাজীব খান।

নিগার সুলতানা পপি কৈশোর থেকেই গানের চর্চা করে আসছেন। লোক সংগীতের শিল্পী পপির মতে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের প্রতিটি অঞ্চল লোক সংগীতের এক বিপুল ভান্ডার। বাংলাদেশের মানুষ লোক সংগীত শুনবে, গাইবে।

এদেশের মানুষের অন্তরে বিশাল স্থান দখল করে আছে বলেই আমি লোক সংগীত নিয়েই এই জন্ম কাটিয়ে দিতে চাই।

ইডেন কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নিগার সুলতানা পপি এখন একটি কলেজে শিক্ষকতা করছেন। করোনাকালে অবসরে গানের পিছনে যথেষ্ঠ সময় দিতে পারছেন বলে তিনি জানিয়েছেন।

”ও সোনা বন্ধুরে” গানটি সম্পর্কে নিগার সুলতানা পপি আশাবাদী। গানের এ ভিডিওটি শ্রোতা ও দর্শক প্রিয়তা লাভ করবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, গান গেয়ে মানুষের সন্তূষ্টি অর্জনই আমার কাম্য। তিনি সকলের দোয়া কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!