হোম » প্রধান সংবাদ » বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ১,শত পিচ ইয়াবা সহ গ্রেফতার ১

বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ১,শত পিচ ইয়াবা সহ গ্রেফতার ১

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে  ডিবি পুলিশের টিম মাদকবিরোধী অভিযানে ১,শত পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। গত ১৯-ই মে (বুধবার) ১৬ টা ৫০ মিনিটের সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল গামী রাস্তার বেড়া গ্রামের ছোট ব্রীজ/কালভার্ট এর পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর হইতে দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের মৃত তালেব ছেলে  ইয়াবা ব্যবসায়ী মোঃ হাকিম মোল্লা (২৮) কে  ১,শত পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  দুপচাঁচিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!