
মোঃ মমিন হোসেন : বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবিলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়ি গ্রামে সন্তান রায়হান কবির রানার বাড়িতে গতকাল বুধবার (১৯ মে) রাত্রি ১২ ঘটিকার সময় বাড়িতে দূর্বৃত্তদের আগুন। রায়হান কবির রানা বলেন, আমাকে প্রাণনাশের উদ্দেশ্যে ১৯ মে রাত্রি ১২ ঘটিকার সময় আমার নিজ বসতবাড়িতে টিন কেটে একদল দুষ্কৃতকারী আগুন লাগিয়ে দেয়। এতে আমার ঘরের মূল্যবান আসবাবপত্র খাট,লেপ,তোষক সহ অন্যান্য জিনিস পূড়ে যায়। এতে আমার কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।আমার প্রাণ নাশের হুমকি সহ জানমালের নিরাপত্তা ভঙ্গ হয়েছে। ইতিপূর্বে
এইরকমভাবে পরপর দুইবার প্রাননাশের চেষ্টা করে।এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দুষ্কৃতকারীদের তদন্ত করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনা পরিদর্শন করেন কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর মেয়র মোহাম্মদ নূর এ আলম সিদ্দিকী, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান,এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়িতে আওয়ামী লীগে নেতা রায়হান কবির রানার বাড়িতে রাতের আধারে দূর্বৃত্তরা আগুন লাগার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান