
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র বাস্তবায়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রজেক্ট লালমনিরহাট এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সুইডিসিডা, ম্যারিকো, ইউএনডিপি’র সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। প্রশিক্ষণ পরিচালনা করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র কো-অর্ডিনেটর সোহেল রানা, ইএসডিও-স্বপ্ন প্রজেক্টের মহেন্দ্রনগর ইউনিয়ন ওয়ার্কার দীপক কুমার মোহন্ত, মোগলহাট ইউনিয়ন ওয়ার্কার রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মোগলহাট ইউনিয়ন শাখার সভাপতি গোলাম ফারুক প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২