হোম » প্রধান সংবাদ » সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে চাটখিলর মানববন্ধন।

সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে চাটখিলর মানববন্ধন।

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা এবং জেল নির্যাতনের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। প্রতিবাদে প্রতিবাদে প্রকম্পিত হয়ে উঠে চাটখিল উপজেলার মেইন সড়ক।
বুধবার বিকেল ৪ টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় উপজেলার প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সহ সভাপতি ইয়াছিন চৌধুরী, সহ সভাপতি আনিছ আহমেদ হানিফ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাছান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!