
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল পোরশা উপজেলার ঘাট নগর ইউনিয়নের বানমহন গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল অনুমান বিকাল তিনটার সময় মোঃ রবিউল ইসলাম এর মেয়ে মোসাম্মৎ রোমানা আক্তার (২) পুকুরে পানিতে ডুবে মারা যায়।
খেলাধুলা করার সময় রোমানা পানিতে পড়ে যান। পরে সন্ধ্যা ছয়টার দিকে পানিতে ভেসে উঠলে তার মা দেখতে পান। পুকুর থেকে তুলে তাকে পার্শ্ববর্তী পল্লী চিকিৎসককে ডেকে আনলে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটি পানি থেকে তোলার আগেই মারা গেছেন বলে ধারণা করেন তিনি। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২