
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও বাজার মধু পুকুর নামক স্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি তদন্ত খায়রুল আলম ডন জানান, জনগাঁওয়ের মধু পুকুরটি খনন করার সময় পুকুরের জোতের মালিক জয়দেব রায় একটি বিষ্ণু মুর্তি পায় পরে তিনি নিজেই থানায় খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। মূর্তিটির ওজন অনুমানিক ৫০০ গ্রাম হবে। তবে এটি কষ্টিপাথরের মূর্তি না ব্রোঞ্জ পাথরের মুর্তি তা স্বর্ণকার দ্বারা জাচাই করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী