
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়নপুর ও গোবুদিয়া'র সার্ভিক উন্নয়ন দুর্নীতি মুক্ত ও মাদক মুক্ত ওয়ার্ড গঠনের লক্ষে,পাওয়ার আসায় নয়,দেওয়ার মন- মানসিকতায় নিয়ে জনবান্ধব সমাজ সেবক নয়নপুর ৬নং ওয়ার্ড মেম্বার পদপার্থী আতিকুল ইসলাম (আতিক) নয়নপুর ও গোবুদিয়া এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ৭শতাদিক শাড়ী ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরন করেন।১১ই এপ্রিল মঙ্গলবার
সকালে নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সেচ্ছা সেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,পশ্চিম নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নয়নপুর শিক্ষানীড় মডেল স্কুলের সভাপতি আতিকুল ইসলাম (আতিক)'র নিজস্ব অর্থায়নে ৭শত শাড়ী বিতরণ করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে মল্লিকবাড়ী ইউনিয়ন
ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ফাইজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শ্রী ব্রজেন দাস, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল পারভেজ, সাবেক মেম্বার বাছেদ,মল্লিকবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার সুপার কাশেম,গুবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান,যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশিদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।