
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-নলকা সিডিপির উদ্যোগে মঙ্গলবার (১১ মে) সকাল ১১ ঘটিকার সময় নলকা কার্যালয়ে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৬৭০ টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। নলকা সিডিপি ম্যানেজার মি. রবীনসন মার্ডীর সভাপতিত্বে কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবন, ৫০০গ্রাম হুইল পাউডার, ২ টি লাইফবয় সাবান ও ৫০০গ্রাম চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপির সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সিডিপি প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল, ও কমিউনিটি এ্যাকশন টিম ও সিডিপির কর্মকর্তা বৃন্দ।