হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ নলকা সিডিপি এর উদ্যোগে ৬৭০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন

রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ নলকা সিডিপি এর উদ্যোগে ৬৭০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন

 মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-নলকা সিডিপির উদ্যোগে মঙ্গলবার (১১ মে) সকাল ১১ ঘটিকার সময় নলকা কার্যালয়ে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৬৭০ টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। নলকা সিডিপি ম্যানেজার মি. রবীনসন মার্ডীর সভাপতিত্বে কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবন, ৫০০গ্রাম হুইল পাউডার, ২ টি লাইফবয় সাবান ও ৫০০গ্রাম চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপির সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সিডিপি প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল, ও কমিউনিটি এ্যাকশন টিম ও সিডিপির কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!