
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে শহরের বিপনি-বিতান গুলোতে জমে উঠেছে বেচা কেনা। শেষ মূহুর্তেও ক্রেতারা ভীড় জমাচ্ছে বিপনিগুলোতে।করোনা মহামারীর সময়ও স্বাস্থ্য বিধি পালনেও ক্রেতাদের মাঝে দেখা গেছে অনিহা। তারই ধারাবাহিকতায় জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন।এসময় শহরের বিপনি গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মে)দুপুরে শহরের বিপনি বিতানগুলো সহ ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার(ভূমি) খায়রুল ইসলাম। অভিযান পরিচালনা কালে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে মোট ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) খায়রুল ইসলাম বলেন,করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে পালন সহ সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে আজাকের এ অভিযান পরিচালনা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান