প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২১, ২:০৯ পি.এম
ব্লাড ফর ভৈরব স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের উদ্যোগে মুসাফিরদের ইফতার বিতরণ

এম.আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়ককের ভৈরব নাটাল টোল প্লাজায় ঈদে ঘরমুখো মুসাফিরদের মাঝে ইফতার বিতরণ করা হয়। গতকাল বিকালে ব্লাড ফর ভৈরব স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের উদ্যোগে নাটাল মোড়ে চলন্ত মুসাফিরদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনের সদস্যরা। ইফতার বিতরণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রক্তসৈনিক ফাউন্ডেশনের সভাপতি শামসুল হক বাদল,
রক্তসৈনিক ফাউন্ডেশনের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম, ব্লাড ফর ভৈরবের প্রতিষ্ঠাতা কাইসার হৃদয়, পরিচালক নাদিম আহমেদ সহ অন্যান্য পরিচালক ও ভলান্টিয়ারবৃন্দ। ইফতার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্য ও সাংবাদিকরা সড়কের পাশে ইফতার মাহফিলে অংশ নেয়। এসময় দোয়া পরিচালনা করেন ভৈরব রক্তসৈনিক ফাউন্ডেশনের সভাপতি শামসুল হক বাদল। ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান লিমনের অর্থায়নে আয়োজিত ইফতার বিতরণ করা হয়। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক এম.আর ওয়াসিম ও সাংবাদিক এম.আর রুবেল। আয়োজকরা জানান, গতবছরের ন্যায় এবারও ইফতার বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.