
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা,সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল কতৃক প্রকাশিত ও সম্পাদিত সরকারী অনুমোদিত জনপ্রিয় অনলাইন পানকৌড়ি নিউজ বগুড়া জেলা পাঠক ফোরামের উদ্দ্যোগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আমিন আল মেহেদী।
সাংবাদিক এস এম সালমান হৃদয়-এর সভাপতিত্বে মানবিক সহায়তা করেন মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোকুল টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এ কে এম কাওছার আলী খোকন সরকার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, মিন্টু মিয়া,তাজমিলুর রহমান, কামাল হোসেন প্রমূখ।।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল