
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ ব্যাচ “আমরাই কিংবদন্তী”র পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে, ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই শ্লোগানে গতকাল রোববার ঠাকুরগাঁও রোড এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। আগুনে পুরে যাওয়া ২টি পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁওয়ের সদস্য কলি শারমিন, শাফকাত
জাহান খুশি, আরিফ, শাওন তালুকদার, রিয়াজুল ইসলাম রিয়াজ, সেলিম রেজাসহ অন্যান্যরা। তবে উপস্থিত থাকতে না পারলেও “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁওয়ের সকল সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। উল্লেখ্য, এর আগেও এসএসসি-২০০০ ব্যাচ “কিংবদন্তী”র পক্ষ থেকে দেড় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতারী সামগ্রী, ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঠাকুরগাঁও জেলার পাশাপাশি সারা দেশেই সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা হয়ে আসছে বলে জানান সদস্যরা।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু