হোম » প্রধান সংবাদ » কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ-ঊল-ফিতর এর উপহার সামগ্রী প্রদান করলেন- আইজিপি

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ-ঊল-ফিতর এর উপহার সামগ্রী প্রদান করলেন- আইজিপি

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ একের পর এক জনবান্ধব পুলিশিং-এ নজির স্থাপন করে চলেছেন। পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় অনেক পুলিশ সদস্য দেশ ও জনগনের সেবাই নিজের জীবন উৎসর্গ করেছেন। পবিত্র ঈদ-ঊল-ফিতর ২০২১ উপলক্ষে  ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যের পরিবারবর্গকে উপহার সামগ্রী প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায়
চুয়াডাঙ্গা জেলার  পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে হবিগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই (নিরস্ত্র) আমিরুল ইসলাম এর স্ত্রী নাছিমা বেগম, গ্রাম-গড়গড়ি, পোস্ট-মুন্সিগঞ্জ, থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে মাননীয় আইজিপি মহোদয় এঁর ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রীর একটি বক্স নিয়ে নাছিমা বেগমের বাড়ীতে পাঠানো হয়। ঈদ উপহার পেয়ে জীবন উৎসর্গকারী এসআই (নিরস্ত্র) আমিরুল ইসলাম এর স্ত্রী নাছিমা বেগম মাননীয় আইজিপি র পাঠানো ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁর পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন। তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!