হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে ৫০৮ জন হোটেল শ্রমিকদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৫০৮ জন হোটেল শ্রমিকদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: “সেবক হয়ে গড়বো দেশ, শেখ হাসিনার নির্দেশ” স্লােগানে ঠাকুরগাঁওয়ে ৫০৮ জন হোটেল শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ। রবিবার (৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোঃআলী ষ্টেডিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান
বাবুর পরামর্শে ঈদ সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, সহ-সভাপতি শাহেদা উম্মুল, প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমানা
আক্তার পলি, উপ-দপ্তর সম্পাদক ফাহরিয় ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান চয়ন, প্রচার সম্পাদক কুরবান আলী, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক মুক্তা, সাংবাদিক ও গণসংযোগ বিষয় সম্পদাক জুয়েল ইসলাম শান্ত, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ, সহ প্রচার সম্পাদক আসাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, জেলা কমিটির সদস্য রনি,জুয়েল, পান্না,দাহিরুল প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!