
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার ভবানি বাজারে পঁচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি করায় মামা ভগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(৯ মে)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ খাবারে ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে মামা ভাগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি পরবর্তীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু