হোম » প্রধান সংবাদ » জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রবিউল হাসান লায়ন,জামালপুর:  জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলার ৩শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির। উপস্থিত ছিলেন, সাবেক থানা কমান্ডার হায়দার আলী সহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!