প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ১২:৩৮ এ.এম
ভৈরবে বিচারপতির পরিবারের পক্ষ থেকে ৫ শত অসহায় পরিবারকে সহায়তা প্রদান

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক পরিবারে মাঝে সহায়তা প্রদান করা হয়। গতকাল সকালে সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। আজ ৯ মে রবিবার সকালে কমলপুর আমলা পাড়ায় ৩শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সুপ্রিম কোর্টের বিচার পতি মোঃ জাহাঙ্গীর হোসেনের ভাই ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কাজল উপস্থিত থেকে খাদ্য সামগ্রী সমূহ বিতরণ করেন। বিতরণে চাল ৪ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, দুধ আধা লিটার, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও চিনি আধা কেজি করে মোট ১০ কেজি পরিমান প্যাকেট করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.