
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার ঘোষপাড়ার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা অতুল চন্দ্র বর্মণ আর নেই। জানা যায়, গতকাল শনিবার তিনি নিজ বাড়িতে নানা রকম জটিল ও কঠিন রোগে অসুস্থতা জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদিকা ও নজিপুর ৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর কল্যাণী রাণী ঘোষের স্বামী। এদিন বিকেল ৫টার দিকে পত্নীতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদর্শন করে ”গাড অব অনার” প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শহিদুল ইসলাম, পত্নীতলা উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম দে, মুক্তিযোদ্ধা বৃন্দ, থানা পুলিশের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণ-গৃহী রেখে গেছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া