
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ শত গ্রাম গাঁজা সহ মোঃ আসান নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর দিকনির্দেশনায় পুলিশ গোপন সংবাদের প্রেক্ষিতে আজ ০৭/০৫/২১ খ্রিস্টাব্দ বিকাল ০৪.০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানার এস আই/ ইমরান হোসেন এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা সদর থানাধীন হাতি কাটা গ্রামস্থ জনৈক রাশিদুলের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে কুখ্যাত চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মোঃ আসান(৪০) পিতা গ্রাম
আলোকদিয়া থানা ও জেলা চুয়াডাঙ্গা কে হাতেনাতে ৫০০ গ্রাম গাঁজা জাতীয় মাদকদ্রব্যসহ আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে চুয়াডাঙ্গা সদর থানায় বেশ কয়েকটি মাদকের মামলা আছে। স্থানীয় তদন্তে প্রকাশ উল্লেখিত আটককৃত আসামি আসান সহ তার স্ত্রী মোছাঃ আঁকলি খাতুন এলাকায় দেদারসে মাদকের ব্যবসা করছে এবং এলাকার উঠতি যুবক বয়সের ছেলেরা এদের ফাঁদে পা দিয়ে নেশায় বুঁদ হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আটককৃত আসামি আসান প্রাথমিকভাবে তার কৃত অপরাধের কথা স্বীকার করে মাদক ব্যবসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। আটককৃত আসামি সহ তার স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার