প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ৬:০২ পি.এম
বালিয়াডাঙ্গীতে লটারির মাধ্যমে গম সংগ্রহ অভিযান

মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষক পর্যায়ে গম সংগ্রহ অভিযানে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা হলরুম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সরকারি নির্ধারিত ২৮টাকা কেজি দরে ৩৩ হাজার ২৬৫ জন কৃষকের মাঝে লটারীর মাধ্যমে ৩ হাজার ৮৩৯ জন নির্বাচিত প্রান্তিক কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করা হবে। যা প্রতি কৃষকের কাছ থেকে ১ মেঃ টন করে গম ক্রয় করা হবে। এ অভিযান চলতে আগামী ৩০ জুন পর্যন্ত।লটারী কার্যক্রম অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েলসহ ওই উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.