প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ৬:০২ পি.এম
করোনায় হাবিপ্রবি’র সাবেক শিক্ষার্থীর মৃত্যু

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। গত ১৯শে এপ্রিল করোনা পজিটিভ আসলে প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত ২৬ এপ্রিলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বাসিন্দা ছিলেন আরিফুল ইসলাম। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। আরিফুলের সহপাঠী মনিরুজ্জামান জানান, গত ১৯ এপ্রিলে তিনি করোনা আক্রান্ত হলে প্রথমে বাসায় অবস্থান করেন। এরপর অবস্থার অবনতি হলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮শে এপ্রিলের প্রথম প্রহরে তিনি মারা যান। রেখে যান বাবা-মা,বোন,স্ত্রী ও একটি সন্তান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.