হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন

সোনাইমুড়ীতে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন

মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মাদক সেবনে বাধা দেয়ায় দ্বন্ধে মাহফুজ হোসেন (২২) নামের এক যুবককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সাত ঘরিয়া গ্রামের লদের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের পিতা সাত ঘরিয়া গ্রামের মৃত শাফি উল্যার ছেলে শহীদ (৫০) ৪ জনকে আসামী করে সোনাইমুড়ী থানায় বুধবার রাতেই হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও

এজাহারসূত্রে জানা যায়, বিগত শবে বরাত রাতে সাত ঘরিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ইশতিয়াক (২০) পার্শ্ববর্তী নাওড়ীসহ অন্যান্য গ্রাম থেকে কয়েক মাদক সেবনকারী এনে লদের বাড়ির বাগানে গাঁজা সেবন করছিল। ঐ বাড়ির শহিদের ছেলে মাহফুজ হোসেন ও তার চাচা জাহাঙ্গীর আলম গিয়ে মাদক সেবনে বাধা দেয়। এ নিয়ে মাহফুজ হোসেন ও ইশতিয়াকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ

চলে আসছে। প্রকাশ্যে তাকে মেরে ফেলতে কয়েকবার হুমকিও দেয়া হয়। বুধবার দিবাগত রাত ৯টার দিকে স্থানীয় কাজিরখিল বাজার থেকে ভিক্টিম বাড়ির দিকে রওনা হয়। বাড়ির সামনে এলে ইশতিয়াক (২০), তার সহযোগী আল-আমিন (২১), আরমান (১৮) ও নাঈম (২৪) তার গতিরোধ করে মারধর শুরু করে। পরে সে প্রাণ বাঁচাতে দৌড় দিলে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়ন তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রাতেই নিহতের পিতা ৪ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেছেন। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!