
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় সৎ মা পারভীন আক্তার (৫০) কে হত্যার পর বাড়ির পাশের আম বাগানে ফেলে রাখার অভিযোগ উঠেছে ছেলে সোহেল রানা (৩৫) এর বিরুদ্ধে। সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ৫ মে বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী বাজারের পার্শ্বে দাড়িয়াবস্তী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার ঐ গ্রামের ইসরাইল
হকের ২য় স্ত্রী ও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের কাসেম হাজীর মেয়ে। পর্যবেক্ষণ শেষে বালিয়াডাঙ্গী থানা পুলিশ দুপুরে আম বাগান থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে । এর আগে ৪ মে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন পারভীন। নিহতের মা ফেন্সি বেগম জানান, দীর্ঘদিন ধরে আমার মেয়ের খাওয়া-দাওয়া বন্ধ সহ নানা ভাবে অত্যাচার করে আসছিল তার সৎ ছেলে সোহেল রানা। তাকে হত্যার পর বাগানে ফেলে রেখে আমাদের খবর দিয়েছে। আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু
বিচার দাবি করছি। স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে সোহেল রানা ও তার বাবা ইসরাইল হক (৬৪) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিয়ষটি বেশ স্পর্শকাতর তাই আমরা খুব ভালোভাবে এটি তদন্ত করছি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান