প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২১, ২:১৮ পি.এম
বগুড়া সদর উপজেলা মহিলাদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া সদর উপজেলা মহিলাদলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় গোকুল ইউনিয়নের বাঘোপাড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভাপতি নাজমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলাদলের নেত্রী হাজেরা বেগম, নামুজা ইউনিয়ন মহিলাদলের
সভাপতি আকলিমা, নুনগোলা ইউনিয়ন মহিলাদলের সভাপতি হালিমা খাতুন, শাখারিয়া ইউনিয়ন মহিলাদলের সভাপতি ওহেদা বেগম, সাধারন সম্পাদক রানী, লাহিড়ীপাড়া ইউনিয়ন মহিলাদলের সভাপতি আন্জুয়ারা বেগম, নিশিন্দারা ইউনিয়ন মহিলাদলের সভাপতি স্বপ্না, ফাঁপর ইউনিয়ন মহিলাদলের সভাপতি রুলিফা, সাবগ্রামের মিলি, গোকুলের শিউলি, সান্তনা বেগম, মুন্নি, রন্জনা, হাজেরা, প্রমুখ। আলেচনা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মোছাম্মাত জাহানারা বেগম। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.