
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ এর ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের আফছার আলী। এ সময় ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সকল সদস্য-
সদস্যা, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ২কোটি ২৮লক্ষ ৩৫হাজার ১শত ২৫টাকার ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট আয় ২,২৮,৩৫,১২৫টাকা, মোট ব্যয় ২,২৩,৩৭,৬০৩টাকা, স্থিতি ৪,৯৭,৫২২ টাকা দেখানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান