প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ৫:০০ পি.এম
বগুড়ার শেরপুরে কাদের সুফিয়া অটিষ্ট্রিক এন্ড প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থা পরিচালিত কাদের সুফিয়া অটিষ্ট্রিক এন্ড প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম। এসময় শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থার সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, স্কুলের সাবেক সভাপতি ও সাবেক জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, প্রধান শিক্ষক মাসুদ করিম, শিক্ষক নাজমুল হুদাসহ শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্কুলের প্রতিষ্ঠাতা উম্মে সুফিয়া বিউটির ব্যক্তিগত তহবিল থেকে ৪০ জন শিক্ষার্থী ও ফজলুর রহমানের পক্ষ থেকে ১০ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থীকে ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.