হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক

উল্লাপাড়ায় জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক

উল্লাপাড়া প্রতিনিধিঃ নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক করেছে পুলিশ। এরা হলেন মোঃ সাইফুল ইসলাম (৪৫),মোঃ শায়েক মাহমুদ (২৭),রিয়াজ উদ্দিন (৩৭),হাফুজুল ইসলাম (৩০),শাহিন দুলাল (৪৬),মোঃ রায়হান আলী (৪২),আফসার আলী(৪৭),মোছাঃ এলিজা পারভীন (৩০) সোমবার (৩ মে) গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়। এরা উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত রয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দাস এতথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উ˜েদ্যশ্যে গোপন বৈঠক চলাকালীন সময়ে পৌর এলাকার ঝিকিড়া থেকে বেশ কয়েকটি হকিষ্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!