প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ১২:২২ এ.এম
ভৈরবে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এৃ আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মানিকদী পুরানগাঁও গ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার ও স্থানীয় গ্রামবাসী । আজ সোমবার দুপুরে স্থানীয় গ্রামবাসির আয়োজনে পুরানগাঁওয়ে এই সংবাদ সম্মেলনে তারা। সংবাদ সম্মেলনে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রইছ উদ্দিন এবং পাতা মিয়া ও রিয়াজ উদ্দীনসহ স্থানীয়রা জানান, গত ২৫ এপ্রিল রোববার দুপুরে পুরানগাওঁ সেলিমের বাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে চিহ্নিত চোর তাহের মিয়ার ছুরিকাঘাতে এলাকার চিহ্নিত ডাকাত জসিম উদ্দিন খান রতন গুরুতর আহত হয় । ঘটনার এক সপ্তাহ পর গ্রামের নিরপরাধ মানুষজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে রতনের বড় ভাই আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন খান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের দাবী, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং অসৎ উদ্দস্যে গজারিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের সফল ইউপি সদস্য ও দুই বারের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন রাজা মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছে। একই সঙ্গে গ্রামের নিরপরাধ আজহার উদ্দিন আজর মিয়া ও তার পুত্র তাজু মিয়া, মানিকদী দক্ষিণ পাড়া গ্রামের লাল মিয়া, সুজন মিয়া ও পাতা মিয়াকে মামলায় আসামী করা হয়েছে। অথচ ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত নয়। সংবাদ সম্মেলনে তারা আরও জানায়,
আহত জসিম উদ্দিন খান রতন একজন কুখ্যাত ডাকাত ও জুয়ারী হিসেবে এলাকায় পরিচিত । রতনের বিরুদ্ধে একাধিক হত্যাসহ ডাকাতি মামলা রয়েছে। তার বড় ভাই গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন খান। ফলে সহজে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তাছাড়াও মামলার অন্য আসামি তাহের মিয়া একজন চিহ্নিত চোর ও জুয়াড়ী। জুয়া খেলার আসরে এক চুরের ছুরিকাঘাতে আরেক ডাকাত আহত হয়েছে । কিন্ত মামলায় গ্রামের নিরীহ মানুষকে আসামি করা হয়েছে । কারণ পরে
মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার কৌশল হিসেবে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবী করেন তারা। তাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ লোকদেরকে হয়রানী না করে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.