
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): তুর্কি দূতাবাস বাংলাদেশের উদ্যোগে চাটখিলে ৫শ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোববার দুপুরে উপজেলার খিলপাড়া ও পরকোটে নিয়মতান্ত্রিক ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় তুর্কি কোঅপারেশন এন্ড কোঅর্ডিনেশান এজেন্সীর কান্ট্রি ডিরেক্টর ড, ইসমাঈল গুনডোগডু, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোসা, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২