প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৪:৩৭ পি.এম
ভৈরবে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচী

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তিন দফা দাবী আদায়ের লক্ষে ভৈরবে আন্তঃ জেলা শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালন করে। আজ ২ এপ্রিল রবিবার সকালে ভৈরব দূর্জয় মোড়ে ৩ দফা দাবী নিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে ভৈরব শ্রমিকগণ। এসময় মানববন্ধনে অংশ গ্রহন করেন ভৈরব আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (৩০১২) এর সভাপতি ও উপজেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সহ-সভাপতি মোঃ শরীফ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন বড় মিয়া, ভৈরব মাইক্রোবাস শ্রমিক শ্রমিক লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ আলা উদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও পরিবহনের সাথে সম্পৃক্ত শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। মানব বন্ধনে সংগঠনের সভাপতি খলিলুর রহমান ও সাধারন সম্পাদক হানিফ মিয়া বলেন, করোনার লকডাউনে বিভিন্ন পেশাজীবি মানুষ কোন না কোন উপায়ে উপার্জন করে
দিন যাপন করছে। কিন্তু দীর্ঘ দিন ধরে লকডাউন থাকায় পরিবহনের শ্রমিকরা অতি কষ্টে দিন যাপন করছে। তাই ৩ দফা দাবীর মাধ্যমে পরিবহন চালু করার জন্য সরকারের নিকট আমরা দাবী জানাচ্ছি। দাবী গুলো হলোঃ- ১/ স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে, ২/সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা করতে হবে ৩/ টার্মিনালে শৃরমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.