প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৪:১১ পি.এম
দর্শনা থানা পুলিশের হাতে ফেন্সিডিলসহ এক আসামি গ্রেফতার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মোঃ আবুল কালাম (৪৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (১লা মে) রাত ১০টা ১৫ মিনিটের সময় ৫৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ার মৃত শামসুল হকের ছেলে।
দর্শনা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার রাতে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ায় জনৈক সোহরাব উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশের কাঁঠাল বাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। দর্শনা থানার ওসি মোঃ মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.