প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৩:৪৫ পি.এম
সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ: গ্রেপ্তার ২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- শহরের চককোবদাসপাড়ার হামিদ কসাইয়ের ছেলে একরাম হোসেন (১৯) ও আমলাপাড়া মহল্লার খোকন মিয়ার ছেলে স্বাধীন (২০)। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে শহরের দু্ই নম্বর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক সরকার জানান।
তিনি বলেন, ১৩-১৪ বছর বয়সী ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধ্যায় আমলাপাড়া মহল্লার পুরান জেলখানা ঘাট এলাকায় টিউবওয়েলের পানি আনতে যায়।
ফেরার পথে আমলাপাড়া প্রতিশ্রুতি ক্লাবের সামনে পৌঁছলে একরাম তাকে ধরে নিয়ে ক্লাবের ভেতর ধর্ষণ করে। সহযোগী স্বাধীনসহ দুই তরুণ এ কাজে তাকে সহায়তা করে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় ইকরামসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলার দুইজনকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড- পাউবো অফিস নিজেদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ওই ক্লাবটি শনিবার সন্ধ্যায় ভেঙে দিয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.