প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ১২:০৯ এ.এম
মে দিবসে দুস্থ অসহায় ও শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা দিল যুবলীগ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে ও মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার ৫০০ কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা যুবলীগ। শনিবার (১ মে) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান। সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আহসান
হাবিব এহসান প্রমুখ। সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক বলেন, ‘বরাবরের মতো সব সঙ্কটে প্রধানমন্ত্রী তথা আওয়ামী যুবলীগ জনগণের পাশে রয়েছে। মহান আন্তর্জাতিক মে দিবসে সিরাজগঞ্জের শ্রমজীবী ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পাশাপাশি এই করোনা পরিস্থিতি মোকাবিলায় সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.