প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ৩:০৪ পি.এম
বগুড়ায় ধানক্ষেত থেকে নিখোঁজ দলিল লেখক সোনা মিয়ার লাশ উদ্ধার !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় নিখোঁজ হওয়া দলিল লেখক সোনা মিয়ার লাশ শনিবার (১লা মে) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন, বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেন নান্নুর ছেলে সোনা মিয়া। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবী নামাজে যাওয়ার কথা বলে বাড়িতে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি জিডি করেন। হারানো বিজ্ঞপ্তির জন্য এলকায় মাইকিং করা হয়। কিন্ত তাঁর খোজ মেলেনি। পরে শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঘোলাগাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন
ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোনা মিয়ার মরদেহের সন্ধান পান। পরে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টার সময় খবর পেয়ে পুলিশ ওই নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে। যুবকের বয়স ৩৫ হবে। ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.