
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় মো. সোহরাব হোসেন (৪০) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ৩০-শে এপ্রিল (শুক্রবার) সকাল ১০টার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সোহরাব বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকপোতা গ্রামের মো. শামছুল হকের ছেলে।শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, বগুড়াগামী একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ভ্যানচালকের মৃত্যু হয়। বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।