
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সকালে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আকমল হোসেন সদর ইউনিয়নের প্রায় ১৫ শতাধিক দুস্থ পুরুষ ও মহিলাদের মাঝে এ কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।
শ্রীকোলা আব্দুল্লাহ ওয়েল মিল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কাপড় ও লুঙ্গি বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের আহŸায়ক ও সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ স্বপন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদের, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ও সাধারন সম্পাদক মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান পান্না ও সাধারন সম্পাদক সাইদার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক কিবরিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক জয়সহ সদর ইউনিয়ন আওয়ামিলীগের ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী, মাস্ক, সচেতনতামূলক লিপলেট বিতরণ করেছেন। সদর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগ থেকে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২