প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ১১:২৬ পি.এম
বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মোহনের ঈদ সামগ্রী প্রদান

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকায় মানবিক সাহায্য সংগঠন ‘সেবা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন ‘সেবা’র উদ্যোক্তা ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন। এ সময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। করোনা মহামারীকালে মাননীয়
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তরিক চেষ্টায় সরকারি পর্যায়ে বহুমুখী সহযোগিতা চলমান আছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকে কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছে, সরকারি সহযোগিতার সঙ্গে সমাজের স্বচ্ছল ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের নিজ সামর্থ অনুযায়ী অসহায়ের পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. লাইজিন আরা লিনা, সহ-সভাপতি হাসিনা হাফিজ হিরা, সমাজকর্মী জিতা মাহেজেবীন, যুবলীগ নেতা, রেজাউল ইসলাম খোকন, আদম শেখ, রিয়াজ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা, জাকিরুল আলম জনি, মিল্লাত হোসেন, রিয়েল, তানজিম, রাকু, শুভ, ইমরান, মাহফুজার সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.