হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ দাম নাগালের বাইরে

রায়গঞ্জে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ দাম নাগালের বাইরে

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- প্রতি বছর পবিত্র রমজান মাসে বিভিন্ন ফলের কদর বাড়ে। ফল ছাড়া ইফতার কল্পনাই করা যায় না। এদিকে গ্রীষ্মকাল শুরু হলেও পরিপক্ক না হওয়ায় বাজারে এখনো
আসেনি চাহিদা অনুযায়ী মৌসুমি ফল। যার কারণে গ্রীষ্মকালীন ফল তরমুজের ওপর ক্রেতাদের আগ্রহী বেশি। আর এ সুযোগটি কে কাজে লাগাচ্ছেন গ্রীষ্মকালীন ফল ব্যবসায়ীরা। পিসের পরিবর্তে অধিক মুনাফার আশায় তারা এখন তরমুজ বিক্রি করছেন কেজি দরে। গত এপ্রিলের শুরুতে যে তরমুজ কেজি ছিল ২০-২৫ টাকায় এখন তা বাড়িয়ে

বিক্রি হচ্ছে ৫০- ৬০টাকায়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা, ভূইয়াগাতী, রায়গঞ্জ, ধানগড়া, লক্ষীকোলা, ব্রহ্মগাছা, নলকা, হাটপাঙ্গাসী হাট- বাজারসহ বিভিন্ন ছোট বড় হাট বাজার ঘুরে দেখা যায়, বাজারে এখন প্রচুর তরমুজ আর সেই তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। এর পরেও সাধারণ মানুষ সেই তরমুজ কিনতে পারছে না। ২৫০-৩০০টাকার নিচে মধ্যেম আকারের কোন তরমুজ বাজারে নেই। পিস হিসেবে বিক্রি না করে কেজি দরে বিক্রি

করা হচ্ছে কেন জানতে চাইলে নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। মূলত বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাসকে মধুমাস বলা হলেও প্রকৃতির স্বাভাবিক নিয়মে আম, কাঠাল এখনো পাকেনি। তাই এবারের রমজানে অন্য কোন ফল না থাকায় সাধারণ মানুষ তাদের ইফতারিতে খেজুরের পাশাপাশি ফল হিসেবে তরমুজকে বেছে নিয়েছে আর সেই সুযোগ কিছু অসৎ ব্যবসায়ী পিস হিসেবে তরমুজ বিক্রি না করে কেজি দরে বিক্রি করে অধিক মুনাফা আদায় করছে। এ অবস্থায় উপজেলা প্রসাশনের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলার সাধারণ ক্রেতাগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!