প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ৩:২৭ পি.এম
চাটখিলে ১০ মামলার আসামী সহ দুই মাদক ব্যবসায়ী আটক!

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি) : নোয়াখালীর চাটখিলে '(১৮০)'পিস ইয়াবা ট্যাবলেট (৫০গ্রাম) গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গ্রেফতার কৃত আসামী ইমাম হোসেন পলাশের বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও ১০ টি মাদকের মামলা রয়েছে।
আটককৃতরা হলেন চাটখিল থানার সিংবাহুড়া গ্রামের (খেজুর তলা আবদুল ব্যপারী বাড়ির)'মৃতঃ মীর হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন পলাশ (৪৫) সাধুর খিল (রঞ্জন আলী চৌধুরী বাড়ির) মৃতঃ আব্দুল হাসেমের ছেলে দেলোয়ার হোসেন মুরাদ (৩৩)। চাটখিল থানার অফিসার ইনচার্জ'(ওসি) আনোয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে প্রেরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.