
আল আমিন মুন্সী: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে লিচু গাছে বাঁদুরের জন্য ফাঁদ পাতা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে সোহাগ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত এগারোটার দিকে সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজামান মঙ্গলবার(২৭ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন।এলাকাবাসী ও
প্রত্যক্ষদর্শী জানায়, নওপাড়া এলাকার আঃ রহমানের চারা গাছ হতে প্রতি রাতেই বাঁদুরের আক্রমে লিচু নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কে বা কারা লিচু চুরি করে নিয়ে যাচ্ছে। গত পরশু রাতে ও চোরেরা লিচু চুরি করতে আসলে গাছ মালিক চোরদের তাড়া করে। অবশেষে চোর ও বাঁদুরের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে গাছে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সোমবার রাতে নিহত সোহাগ, রানা (১৮)ও বাবু (১৮) এরা তিনজন মিলে লিচু চুরি করতে গেলে ওই ফাঁদ পাতা বিদ্যুতে সোহাগ স্পৃষ্ট হয়। পরে রানা ও বাবুর আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে সোহাগকে উদ্ধার করে
নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। এ ঘটনার পর লিচু গাছের মালিক আঃ রহমান পলাতক রয়েছে এবং তার বাড়িঘর এলাকাবাসী তালাবদ্ধ করে রেখেছে বলেও জানান নিহতর স্বজনরা। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজামান জানান, লিচু গাছের মালিক বাঁদুরের হাত থেকে
লিচু বাঁচার জন্য তার গাছে কারেন্ট ব্যবহার করেন। সোমবার রাতে সোহাগ নামে এক কিশোর তার বন্ধুদের নিয়ে লিচু চুরি করতে গিয়ে কারেন্টে সখ খেয়ে সোহাগের মৃত্যু হয়। তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালে সুরতহাল শেষে পরিবারের নিকট হন্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ সংক্রান্তে থানায় কেউ কোন অভিযোগ করেনি। যদি অভিযোগ পায় তবে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি সৈয়দুজামান জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান